Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় কবে থেকে?
স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় কবে থেকে?
ক)
২৫ মার্চ, ১৯৭১খ)
২৬ মার্চ, ১৯৭১গ)
১০ এপ্রিল, ১৯৭১ঘ)
১৭ এপ্রিল, ১৯৭১Explanation
• বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে একই দিনে আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ নামে একটি আদেশ জারি করেন। স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা রক্ষার্থে এটা করা হয়। মুজিবনগর, বাংলাদেশ ১০ এপ্রিল, ১৯৭১ আমি, বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে এ আদেশ জারি করছি যে, ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে একইভাবে চালু থাকবে, তবে প্রয়োজনীয় সংশোধনী সার্বভৌম স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য করা যাবে। এই রাষ্ট্রগঠন বাংলাদেশের জনসাধারণের ইচ্ছায় হয়েছে। এক্ষণে, সকল সরকারি, সামরিক, বেসামরিক, বিচার বিভাগীয় এবং কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারি যারা বাংলাদেশের প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছেন, তারা এতদিন পর্যন্ত নিয়োগবিধির আওতায় যে শর্তে কাজে বহাল ছিলেন, সেই একই শর্তে তারা চাকুরিতে বহাল থাকবেন। বাংলাদেশের সীমানায় অবস্থিত সকল জেলা জজ এবং জেলা ম্যাজিষ্ট্রেট এবং সকল কুটনৈতিক প্রতিনিধি যারা অন্যত্র অবস্থান করছেন, তারা সকল সরকারি কর্মচারিকে স্ব স্ব এলাকায় আনুগত্যের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। এই আদেশ ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করতে হবে। স্বাক্ষর: সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতিRelated questions
স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-১৯৭১ এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার প্রথম রায় ঘোষণা হয় কবে?বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল -স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয়-স্বাধীনতার ঘোষণাপত্র কে লিপিবদ্ধ করেন?বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয়-
