Subject
বাংলা ভাষা
Topic
শব্দের শ্রেনীবিভাগ
"স্বাদ" কি শব্দ?
"স্বাদ" কি শব্দ?
ক)
তৎসমখ)
তদ্ভবগ)
অর্ধতৎসমঘ)
দেশিExplanation
তৎসম কথার অর্থ 'তার সমান'। এখানে 'তার' বলতে সংস্কৃতের। আমরা জানি সংস্কৃত ভাষা থেকে বহু শব্দ বাংলা ভাষায় এসেছে। সংস্কৃত শব্দগুলি মোটামুটি তিন ভাবে বাংলায় প্রবেশ করেছে। - ১: সরাসরি ও অবিকৃত ভাবে, - ২: বিবর্তনের মাধ্যমে এবং - ৩: সরাসরি, কিন্তু বিকৃত রূপে। এখন তাহলে আসুন জেনে নিই তৎসম শব্দ কাকে বলে। যে শব্দগুলি সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার থেকে সরাসরি ও অবিকৃত অবস্থায় বাংলা শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, তাদের বলে তৎসম শব্দ। তৎসম শব্দগুলি হুবহু সংস্কৃত শব্দের অনুরূপ, তাই এদের নাম তৎসম। কিছু তৎসম শব্দের তালিকাঃ সূর্য, চন্দ্র, জল, গৃহ, মৃত্তিকা, রাম, রাবণ, পুত্র, মাতা, পিতা, জননী, দেব, দেবী, দর্শন, বয়ন, গমন, রাত্রি, দিবা,অনুরোধ, অনুবাদ, উদ্ধার, উন্নত, নত, মস্তক, হস্ত, পদ, উদর, জঠর, মুষ্ঠি, কপাল, ত্বক, জিহ্বা, নাসিকা, কর্ণ, চক্ষু, ভারতবর্ষ, রাষ্ট্র, রাজ্য, রাজধানী, এক, দশ, প্রভৃতি।Related questions
যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?মৌলিক শব্দ কোনটি?‘উপগ্রহ’- শব্দটি কি উপায়ে গঠিত শব্দ?'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?কোনটি সাধিত শব্দ নয়?বাংলা ভাষার কোন প্রকার শব্দ বিচার বিশ্লেষন সাপেক্ষ নয়?বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে?
