Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৫তম

    স্বরান্ত অক্ষরকে কী বলে?

    ক)
    একাক্ষর
    খ)
    মুক্তাক্ষর
    গ)
    বদ্ধাক্ষর
    ঘ)
    যুক্তাক্ষর

    Explanation

    এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। যেমন: বন্+ধন্ = বন্ধন। এখানে বন্ এবং ধন্ দুটি অক্ষর। -যেসকল অক্ষর স্বরধ্বনিজাত অথবা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা বিবৃত অক্ষর বা মুক্তাক্ষর বলে। -মুক্তাক্ষর উচ্চারণের শেষে মুখ খোলা থাকে, ফলে অক্ষর উচ্চারণ করেও তাকে প্রয়োজনমতো প্রলম্বিত করা যায়। -যেমন: বিন্দু (বিন্+দু)। এখানে ‘বিন্’ ও ‘দু’ হলো অক্ষর। তবে, ‘দু’ (দ+উ) হলো স্বরান্ত অক্ষর। কারণ, ‘দু’ অক্ষরে ‘দ’ এর পর স্বরধ্বনি ‘উ’ আছে। -ব্যঞ্জনধ্বনি বা অর্ধ-স্বরধ্বনির মাধ্যমে যে সব অক্ষরের সমাপ্তি ঘটে তাকে সংবৃত অক্ষর বা বদ্ধাক্ষর বলে। যেমন: বন্, তর্।

    Find Tutors

    View all Tutors