Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    'স্বদেশ ও সাহিত্য' প্রবন্ধটি কার রচনা?

    ক)
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    খ)
    আশরাফ সিদ্দিকী
    গ)
    আবুল ফজল
    ঘ)
    আহমদ শরীফ

    Explanation

    - ১৯২৯ সালের ৩০ মার্চ রংপুর বঙ্গীয় যুব সম্মিলনীর অধিবেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতি হিসেবে যে ভাষণ প্রদান করেন তারই মুদ্রিত রূপ ‘তরুণের বিদ্রোহ' (১৯২৯) প্রবন্ধ। - এ গ্রন্থের দ্বিতীয় সংস্করণে ‘সত্য ও মিথ্যা নামে আরো একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়। - তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ: ‘নারীর মূল্য' (১৯২৩), ‘স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)। - শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডি-লিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। - বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। • শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাসঃ - বড়দিদি, - পল্লী সমাজ, - পরিণীতা, - বিরাজ বৌ, - পণ্ডিত মশায়, - দেবদাস, - চরিত্রহীন, - শ্রীকান্ত, - নিষ্কৃতি, - দত্তা, - গৃহদাহ, - বামুনের মেয়ে ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors