Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    সেলিম আল দীনের প্রকৃত নাম কোনটি?

    ক)
    সেলিম আল দীন
    খ)
    মইনুদ্দিন আহমেদ
    গ)
    মহিউদ্দিন আহমেদ
    ঘ)
    মোহাম্মদ সেলিম আহমেদ

    Explanation

    সেলিম আল দীন (Selim Al Deen) একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার ও গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। - তার প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ। সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ: - সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, - বাসন, - কেরামতমঙ্গল, - কীর্তন খোলা, - চাকা, - যৈবতী কন্যার মন, - হরগজ, - হাতহদাই, - শকুন্তলা, - মুনতাসীর ফ্যান্টাসি, - জন্ডিস ও বিবিধ বেলুন, - নিমজ্জন ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors