Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    সেন রাজাদের শিলালিপিতে কোন জনপদ বিশেষভাবে স্থান পেয়েছে?

    ক)
    বরেন্দ্র
    খ)
    পুণ্ড্র
    গ)
    গৌড়
    ঘ)
    বঙ্গ

    Explanation

    - বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল, যা প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত। - ত্রিকান্ডশেষ নামক প্রাচীন অভিধানে বরেন্দ্রীকে পুন্ড্রবর্ধনের একটি অখন্ড অংশরূপে উল্লেখ করা হয়েছে এবং লেখতাত্ত্বিক অনেক প্রমাণ এর সত্যতা দৃঢ়ভাবে সমর্থন করে। - দক্ষিণ ভারতীয় একটি শিলালিপিতে (৯৬৭ খ্রি.) জনৈক ব্রাহ্মণকে ‘বরেন্দ্রদ্যুতিকারিণঃ’ রূপে উল্লেখ করা হয়েছে। - সেন রাজাদের শিলালিপিতে বরেন্দ্র বিশেষভাবে প্রাধান্য পেয়েছে এবং সেগুলির ভিত্তিতে পন্ডিতগণ এ বিষয়ে একমত যে, বৃহত্তর বগুড়া, দিনাজপুর, রাজশাহী ও পাবনা জেলা নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত।

    Find Tutors

    View all Tutors