সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
Reading
ক)
৪ : ১ : ১
খ)
৪ : ২ : ২
গ)
৪ : ২ : ৩
ঘ)
৪ : ৩ : ২
Explanation
যে খাদ্যে মানব দেহের প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান থাকে এবং দেহের সার্বিক চাহিদা পূরণ করে সেই খাদ্য সমূহকে সুষম খাদ্য বলে। -শর্করা, আমিষ, স্নেহ বা চর্বিজাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ, পানি; এই ছয়টি খাদ্য উপদান মানবদেহের সার্বিক পুষ্টি চাহিদা পূরণের জন্য অতি জরুরী। -এর মাঝে শর্করা, আমিষ ও স্নেহকে খাদ্যের মুখ্য উপাদান হিসাবে ধরা হয়। -সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহজাতীয় উপাদানের অনুপাত ৪ : ১ : ১। বয়স ও পরিশ্রমের ধরণ ভেদে শরীরে ক্যালরির চাহিদার পার্থক্য হয়ে থাকে। -সাধারণত একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারীর দৈনিক যথাক্রমে ২৫০০-৪০০০ কিলোক্যালরি ও ১৮০০-৩০০০ কিলোক্যালরি চাহিদা থাকে। -দৈনিক ক্যালোরি শর্করা ৬০-৭০%, আমিষ ১০%, স্নেহজাতীয় ৩০- ৪০% খাদ্য গ্রহণ করা প্রয়োজন।