Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    শক্তির উৎস ও ব্যবহার

    সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -

    ক)
    আলাদা থাকে
    খ)
    ওভারল্যাপ থাকে
    গ)
    অনেক দূরে থাকে
    ঘ)
    কোনটিই নয়

    Explanation

    সুপরিবাহী: যে বস্তুর মধ্য দিয়ে বিদ্যুত সহজেই প্রবাহিত হতে পারে বা চলাচল করতে পারে, তাকে সুপরিবাহী বলে। যেমন: লোহা, তামা, রূপা, সোনা ইত্যাদি। অর্ধপরিবাহী: যে বস্তুর মধ্য দিয়ে নির্ধারিত মাত্রার বিদ্যুত প্রবাহিত হতে পারে তাকে অর্ধপরিবাহী বলে। যেমন: সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। কঠিন পদার্থের অনেকগুলো শক্তি ব্যান্ড থাকে। যার মধ্যে তিনটি হচ্ছে প্রধান। এগুলো হচ্ছে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং নিষিদ্ধ ব্যান্ড। যোজন ব্যান্ড : পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যােজন ইলেকট্রন বলে। যােজন ইলেকট্রনগুলাের শক্তির পাল্লা বা ব্যান্ডকে যােজন ব্যান্ড বলে। পরিবহন ব্যান্ড : পরমাণুতে অবস্থিত মুক্ত যােজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। পরিবহন ইলেকট্রনগুলাের শক্তির পাল্লা বা ব্যান্ডকে পরিবহন ব্যান্ড বলে। নিষিদ্ধ শক্তি ব্যান্ড : শক্তি স্তর রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এর মধ্যবর্তী শক্তির পাল্লাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে।

    Find Tutors

    View all Tutors