Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    আন্তর্জাতিক সংস্থা

    সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?

    ক)
    কৃষি উন্নয়ন
    খ)
    দ্বিপাক্ষিক সমস্যা
    গ)
    অবাধ বাণিজ্য
    ঘ)
    সাংস্কৃতিক বিনিময়

    Explanation

    দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি সংগঠন। এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের উপর ভিত্তি করে এটি গড়ে উঠে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক ১১ টি সেক্টরে পরস্পরের সহযোগিতা করে থাকে। ক্ষেত্রসমূহ হল, ১. কৃষি, ২. শিক্ষা, ৩. সংস্কৃতি, ৪. খেলাধুলা, ৫. স্বাস্থ্য, ৬. জনসংখ্যা এবং শিশু কল্যাণ, ৭. পরিবেশ এবং আবহাওয়া, ৮. গ্রামীণ উন্নয়ন, ৯. পর্যটন, পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ, ১০. নারী উন্নয়ন , ১১. এবং মাদক পাচার ও মাদকের অপব্যবহার রোধ।

    Find Tutors

    View all Tutors