Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    'সারদামঙ্গল' কাব্যের উপজীব্য কি?

    ক)
    দরিদ্র গ্রামীণ জীবন
    খ)
    প্রেমের দার্শনিকতা
    গ)
    কুসংস্কার ও ভণ্ডামী
    ঘ)
    সৌন্দর্যধ্যান

    Explanation

    বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল’ (১৮৭৯)। এটি পাঁচ খণ্ডে স্তবকময় মাধুর্যপূর্ণ ভাষায় রচিত। এ কাব্যে দেখা যায়, শুরুতে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, কবিচিত্তের দ্বন্দ্ব এবং হিমালয়ের উদার প্রকৃতির মধ্যে প্রশান্তি লাভ এবং সবশেষে হিমালয়ের পূর্ণভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র। শেলির মতো বিহারীলালও তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রি শিখরে ভাব- সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন। - বিহারীলাল এর প্রথম প্রকাশিত গ্রন্থ হল ''স্বপ্নদর্শন''(১৮৫৮)। তার অন্যান্য রচনাবলী: - ''স্বপ্নদর্শন'' (১৮৫৮), - ''সঙ্গীত শতক'' (১৮৬২), - ''বঙ্গসুন্দরী'' (১৮৭০), - ''নিসর্গসন্দর্শন ''(১৮৭০), - ''বন্ধুবিয়োগ ''(১৮৭০), - ''দেবরানী'' (১৮৮২), - ''বাউলবিংশতি'' (১৮৮৭), - ''সাধের আসন'' (১৮৮৯), - '' ধূূমকেতু ''(১৮৯৯) ইত্যাদি

    Find Tutors

    View all Tutors