রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। যেমনঃ
আরবি শব্দঃ আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর।
ফারসি শব্দঃ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ।
তুর্কি শব্দঃ চাকর, চাকু, দারোগা।
চীনাঃ চা, চিনি, সাম্পান।