Subject

    Previous Exam (কলেজ পর্যায়)

    Topic

    ৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা - ১০.১২.২০১০

    সামান্তরিকের ভূমি a মিটার ও উচ্চতা h মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

    ক)
    ah/২ ব.মি
    খ)
    ah ব.মি
    গ)
    a2h ব.মি
    ঘ)
    a2h2ব.মি

    Explanation

    সামান্তরিকের বৈশিষ্ট্য: - সামান্তরিকের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা ৩৬০ ০ । - সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ০ । - সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। - সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। - সামান্তরিকের ক্ষেত্রফল এর যে কোন কর্ণদ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। - সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। - সামান্তরিকের কর্ণদ্বয় সবসময়ই সামান্তরিকের অভ্যন্তরে অবস্থান করে। - সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। - সামান্তরিকের কর্ণদ্বারা সামান্তরিকটি দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। - সামান্তরিকের একটি কর্ণ এর অপর কর্ণ দ্বারা সমদ্বিখণ্ডিত হয়। - সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি সমান। - সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে চারটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। - সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি a a এবং b b হলে পরিসীমা = 2 ( a + b ) =2(a+b) . - সামান্তরিকের বাহুচারটির উপর অন্তঃস্থ বা বহিঃস্থভাবে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর কেন্দ্র হবে কোন একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু। - সামান্তরিকের ক্ষেত্রফল = ( =( ভূমি × × উচ্চতা ) ) বর্গ একক

    Find Tutors

    View all Tutors