Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ নির্বাচন কমিশন (অফিস সহায়ক) – ৩১.০৩.২০২৩

    'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

    ক)
    ঢাকা বিশ্ববিদ্যালয়
    খ)
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
    গ)
    রাজশাহী বিশ্ববিদ্যালয়
    ঘ)
    রেসকোর্স ময়দানে

    Explanation

    ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য হলো 'সাবাস বাংলাদেশ' শিল্পী নিতুন কুণ্ডুর তৈরি এই ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ১৯৯১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হলে ১৯৯২ সালে এর ফলক উম্মোচন করেন শহীদ জননী জাহানারা ইমাম। নিতুন কুণ্ডের আরো কয়েকটি ভাস্কর্য হলো- সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা ও সদা জাগ্রত মুক্তিবাহিনী । মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য : ★ জাতীয় স্মৃতিসৌধ: সাভার- সৈয়দ মঈনুল হোসেন ★ জাগ্রত চৌরঙ্গী: গাজীপুর চৌরাস্তা-আবদুর রাজ্জাক ★ বিজয়োল্লাস: আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার ★ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: মিরপুর, ঢাকা- মোস্তফা হারুন কুদ্দুস ★ স্বাধীনতা: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- হামিদুজ্জামান খান ★ মুজিবনগর স্মৃতিসৌধ: মেহেরপুর- তানভীর কবীর ★ স্বোপার্জিত স্বাধীনতা: টিএসসি সড়ক দ্বীপ, ঢাবি- শামীম শিকদার ★ জয় বাংলা জয়তারুণ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল ★ অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল্লাহ খালেদ ★ সংশপ্তক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-হামিদুজ্জামান খান ★ মুক্ত বাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়- রশিদ আহমেদ ★ সাবাস বাংলাদেশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুন্ডু ★ স্মারক ভাস্কর্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- মর্তুজা বশীর ★ চেতনা-৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, সিলেট -মোহাম্মদ ইউসুফ ★ রক্তসোপান: রাজেন্দ্রপুর সেনানিবাস-গাজীপুর ★ বিজয়'৭১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-খন্দকার বদরুল ইসলাম ★ কিংবদন্তী ৭১'এর গণহত্যা ও : মিরপুর, ঢাকা- হামিদুজ্জামান খান ★ মুক্তিযুদ্ধের প্রস্তুতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রাসা ★ দুর্জয় ভৈরব: ভৈরব, কিশোরগঞ্জ- ★ রক্তগৌরব: বদরগঞ্জ, রংপুর ★ বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, গুলশান-সুদীপ্ত ★ স্মরণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সৈয়দ সাইফুল কবির

    Find Tutors

    View all Tutors