Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)
'সাফটা' (SAFTA) চুক্তি কত সালে সম্পাদিত হয়?
'সাফটা' (SAFTA) চুক্তি কত সালে সম্পাদিত হয়?
ক)
১৯৯৮খ)
২০০২গ)
২০০৪ঘ)
২০০৯Explanation
সাফটা চুক্তি (SAFTA): দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (SAFTA) ২০০৪ সালের ৬ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বাদশ সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে। এটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গৃহীত একটি উদ্যোগ। SAFTA চুক্তির মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা হ্রাস করে আঞ্চলিক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা। এ চুক্তির আওতায় অংশগ্রহণকারী দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। (জুলাই - ২০২৫) সার্ক (SAARC): SAARC অর্থাৎ South Asian Association for Regional Cooperation একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর প্রতিষ্ঠা হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর। সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান এবং মালদ্বীপ। এই সংস্থার জন্মস্থান ছিল ঢাকা, বাংলাদেশ এবং প্রথম শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয় ঢাকায় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর। আফগানিস্তান শুরুতে সদস্য না হলেও, ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় এবং এটিই এখন পর্যন্ত সংস্থাটিতে সর্বশেষ যোগদানকারী দেশ। SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।Related questions
'অন্তর্ভুক্তিমূলক' শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?'ইউসুফ-জোলেখা'র কবি শাহ মুহম্মদ সগীরের জন্ম কোথায়?নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকান্ড নয়?Transparency শব্দের বাংলা পরিভাষা কী?মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
