Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলা সাহিত্যের যুগ
'সাত নরী হার' কাব্যের রচয়িতা কে?
'সাত নরী হার' কাব্যের রচয়িতা কে?
ক)
আবদুল মান্নান সৈয়দখ)
আবু জাফর ওবায়দুল্লাহগ)
বেলাল চৌধুরীঘ)
নির্মলেন্দু গুণExplanation
সাংবাদিক আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) পেশাগত জীবনে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ছিলেন। - পঞ্চাশ দশকের ক্যারিয়ারিস্ট জেনারেশনের চলতি রীতি ধরে তিনি ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। সিভিল সার্ভেন্ট হিসেবে তিনি বাংলাদেশ সরকারের সচিব পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে কাজ করেন। - ১৯৮২ সালে আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশ সরকারের কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যোগদান করেন। - ১৯৮৪ সালে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হন। - ১৯৯১ সালে তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যাংককস্থ FAO কার্যালয়ে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালে FAO থেকে অবসর গ্রহণের সময় তিনি এ প্রতিষ্ঠানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মহাপরিচালক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো - সাত নরীর হার (১৯৫৫), - কখনো রং কখনো সুর (১৯৭০), - কমলের চোখ (১৯৭৪), - আমি কিংবদন্তির কথা বলছি (১৯৮১), - সহিষ্ণু প্রতীক্ষা (১৯৮২), - প্রেমের কবিতা (১৯৮২), - বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা (১৯৮৩), - আমার সময় (১৯৮৭), - নির্বাচিত কবিতা (১৯৯১), - আমার সকল কথা (১৯৯৩), - মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ।Related questions
আহসান হাবীবের ‘সেই অস্ত্র’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?'মাগো ওরা বলে ' কবিতাটি কার লেখা ?'বঙ্গবাণী' কবিতাটি কে রচনা করেছেন?শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?'আমার পূর্ব বাংলা' কবিতার রচয়িতা কে?আধুনিক গীতি কবিতার প্রথম কবি কে ?বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা -'হুলিয়া' কবিতাটি কার লেখা ?
