Subject
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Topic
দুর্যোগ ব্যবস্থাপনা
সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে-
সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে-
ক)
নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রাখ)
উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রাগ)
নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রাঘ)
কোনটি নয়Explanation
সাগরে কোন একটি নির্দিষ্ট স্থানে যখন জলের তাপমাত্রা +26°সে. থেকে +30°সে. এর ভেতরে থাকে ( এখানে বলে রাখা ভালো যে সাগরের জলের এই তাপমাত্রা কমপক্ষে জলের ৫০ ফিট নিচু পর্যন্ত পৌছাতে হবে) তখন সেখানে খুবই দ্রুত গতিতে জল বাষ্পে পরিনত হয়ে দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে, ফলে সেই স্থানে বায়ুচাপ বেশ হ্রাস পায়, ফলে আশেপাশের এলাকা থেকে বাতাস সেই ফাকা স্থানের দিকে দ্রুত বেগে আসতে থাকে, এবং বাতাস সেখানে এসে পুনরায় গরম হয়ে প্রচুর জলীয়বাস্প নিয়ে আবার দ্রুত উপরের দিকে উঠতে থাকে, আর এ প্রক্রিয়া সমানে চলতে থাকে। পৃথিবীর আহ্নিক বা ঘূর্ণন গতির ফলে বাতাস সেই স্থানের দিকে যাবার সময় উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়ে সে স্থানে গিয়ে একটি ঘূর্ণনের সৃষ্টি করে। আর ঐ স্থানে প্রচুর তাপ থাকার দরুণ বাতাস প্রতিবার ঐ স্থানে প্রবেশ করার সাথে সাথে গরম হয়ে উপরে উঠতে থাকে এবং একপর্যায় ওখানে বাতাসের একটি ঘূর্ণীপাক সৃষ্টি হয়। এবং এই ঘূর্ণীপাক এর বাতাসের গতীবেগ ও আকৃতি সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। এবং এটি একপর্যায়ে লঘুচাপ তারপর নিন্মচাপ, তারপর গভীর নিন্মচাপ, তারপর অতি গভীর নিন্মচাপ ও আরোও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিনত হয়।Related questions
জাতিসংঘ "এল নিনো ও জলবায়ু বিষয়ক" বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে-২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিন বা দক্ষিন পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়?বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিধস বেশি ঘটে থাকে?ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?শতাব্দীর ভয়াবহ সুনামি কবে সংঘটিত হয় ?'অগ্ন্যুৎপাত' কোন প্রকারের দুর্যোগ?পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয় ?
