Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—
'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—
ক)
১৯৪৮ সালেখ)
১৯৫০ সালেগ)
১৯৫২ সালেঘ)
১৯৫৪ সালেExplanation
- ভাষা আন্দোলনের গতি বৃদ্ধি করতে তমদ্দুন মজলিশের উদ্যোগে ১ অক্টোবর, ১৯৪৭ সালে প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। - এ পরিষদের আহবায়ক ছিলেন অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া। - এম আর মাহবুব এর লেখা 'রাষ্ট্রভাষা আন্দোলন ও একুশের প্রথম' গ্রন্থ অনুযায়ী, ২ মার্চ, ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কামরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' সম্প্রসারণ করে প্রথম 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়। - এ পরিষদের সদস্য ছিল ২৮ জন এবং আহবায়ক ছিলেন শামসুল আলম। - ৩১ জানুয়ারি, ১৯৫২ সালে আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাষানীর সভাপতিত্বে ভাষা আন্দোলনের গতিকে আরো তীব্র করার জন্য বিভিন্ন সংগঠনের ৪০ জন প্রতিনিধি নিয়ে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]Related questions
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশ গঠিত হয় কার নেতৃত্বে?১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?UNESCO এর কততম বৈঠকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়-ভাষা আন্দোলনের মুখপত্র-‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে কবে থেকে ‘একুশে ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে?‘একুশে ফেব্রুয়ারি’ কত সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে ?পূর্ব বাংলার ভাষা কমিটির সভাপতি ছিলেন-
