Subject

    Previous Exam (স্কুল পর্যায় -১)

    Topic

    ১৬তম শিক্ষক নিবন্ধন - ৩০.০৮.২০১৯

    সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

    ক)
    কমা
    খ)
    দাঁড়ি
    গ)
    কোলন
    ঘ)
    সেমিকোলন

    Explanation

    সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, উভয়‌ই অকারক পদ। উভয়ের সঙ্গেই ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না। তবু এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিচে সম্বোধন পদ ও সম্বন্ধ পদের পার্থক্য বিস্তারিত ভাবে আলোচনা করলাম। সম্বন্ধ ও সম্বোধন পদের পার্থক্যঃ ১: সম্বন্ধ পদে সাধারণত র/এর বিভক্তি যুক্ত থাকে। সম্বোধন পদে সাধারণত বিভক্তি থাকে না (অর্থাৎ শূন্য বিভক্তি থাকে)। ২: সম্বন্ধ পদ বাক্যের গতি ভঙ্গ করে না। সম্বোধন পদ বাক্যের গতি ভঙ্গ করে। ৩: সম্বন্ধ পদ বিশেষ্য‌ও হতে পারে, সর্বনাম‌ও হতে পারে। সম্বোধন পদ শুধু বিশেষ্য‌ই হতে পারে। ৪: সম্বন্ধ পদের পরে কমা চিহ্ন ব্যবহৃত হয় না। সম্বোধন পদের পরে, আগে অথবা পরে কমা চিহ্ন দিতে হয়।জেমনঃ রশিদ, এখানে আস। ৫: সম্বন্ধ পদ বাক্যের বাড়তি অংশ নয়, এটি উদ্দেশ্য বা বিধেয়ের অন্তর্গত হয়। সম্বোধন পদ বাক্যের বাড়তি অংশ এবং উদ্দেশ্য বা বিধেয়ের অন্তর্গত নয়।

    Find Tutors

    View all Tutors