Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    ‘সমুদ্রেই যাব’ কার রচনা?

    ক)
    সৈয়দ আলী আহসান
    খ)
    ড.আশরাফ সিদ্দিকী
    গ)
    ড.আলাউদ্দিন আল আজাদ
    ঘ)
    কবি আবদুস সাত্তার

    Explanation

    সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ । ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে । তিনি তার পাণ্ডিত্যের জন্য প্রসিদ্ধ ছিলেন । সৈয়দ আলী আহসান কৃত বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃত । 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন। তাঁর রচিত কাব্যগ্রন্থঃ - অনেক আকাশ, - সহসা সচকিত, - আমার প্রতিদিনের শব্দ, - সমুদ্রেই যাব, - একক সন্ধ্যায় বসন্ত, - রজনীগন্ধা ইত্যাদি। অনুবাদগ্রন্থঃ - হুইটম্যানের কবিতা, - ইডিপাস।

    Find Tutors

    View all Tutors