Subject
বাংলা সাহিত্য
Topic
পত্রিকা ও সাময়িকী
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক)
ঈশ্বরচন্দ্র গুপ্তখ)
প্রমথ চৌধুরীগ)
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ঘ)
প্রভাতকুমার মুখোপাধ্যায়Explanation
'সবুজপত্র' পত্রিকা: - বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহন বাংলা সাময়িকী। - প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ। - এ পত্রিকাকে অবলম্বন করে চলিতরীতি বাংলাগদ্যে প্রতিষ্ঠা লাভ করে। - এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। 'সবুজপত্র' রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও ভাষারীতির আধুনিকতার বিকাশে বিশেষ সহায়ক হয়েছিল। এরপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর চলিতরীতির গদ্য লেখায় অধিক উৎসাহী হন। প্রমথ চৌধুরী: - তিনি ৭ আগস্ট, ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন। - প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।' - বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। - প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।Related questions
কোন কবি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন?কাজী নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?কোন পত্রিকাটি মুক্তিফৌজের মুখপত্র ছিল?
