Subject

    Previous Exam (স্কুল পর্যায় -২)

    Topic

    ১৭তম শিক্ষক নিবন্ধন - ৩১. ১২. ২০২২

    সন্ধির প্রধান সুবিধা কী?

    ক)
    পড়ার সুবিধা
    খ)
    লেখার সুবিধা
    গ)
    উচ্চারণের সুবিধা
    ঘ)
    শোনার সুবিধা

    Explanation

    - সন্ধি শব্দের অর্থ মিলন। - সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি। - সন্ধির প্রধান কাজ হলো ধ্বনির মিলন বা পরিবর্তন ঘটানো। এই মিলন বা পরিবর্তন কয়েক রকম হতে পারে। -সন্ধির প্রধান সুবিধা হচ্ছে  উচ্চারণের সুবিধা। যেমন: - রবি + ইন্দ্র = রবীন্দ্র। এখানে রবি শব্দের শেষে নিহিত ই-ধ্বনি এবং ইন্দ্র শব্দের প্রথমে ই- ধ্বনি মিলে ঈ-ধ্বনিতে রূপান্তরিত বা পরিবর্তন হয়েছে। - হিম+আলয় = হিমালয়। এখানে হিম শব্দের শেষে নিহিত অ-ধ্বনি এবং আলয় শব্দের প্রথমে আ-ধ্বনি মিলিত হওয়ার ফলে অ-ধ্বনি লোপ পেয়েছে এবং আ-ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে।

    Find Tutors

    View all Tutors