Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ শিশু একাডেমি (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা) - ১২.০৯.২০২৫

    'সন্তাপ' কোন নিয়মে ব্যঞ্চনসন্ধি?

    ক)
    ব্যঞ্জনে-ব্যঞ্জনে
    খ)
    স্বরে-ব্যঞ্জনে
    গ)
    ব্যঞ্জনে-স্বরে
    ঘ)
    নিপাতনে সিদ্ধ

    Explanation

    • ব্যঞ্জনসন্ধি: স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। • ব্যঞ্জন + ব্যঞ্জন: ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। যেমন: সম্ + তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)। চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)। বিপদ্ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)। সম্ + মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে)। ষষ্ + থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)। উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)। বাক্ + দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)। তৎ + মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)। শম্ + কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)। সম্ + চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)।

    Find Tutors

    View all Tutors