Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলা সাহিত্যের যুগ

    'সত্য মিথ্যা' ভাবানুবাদ উপন্যাসের লেখক কে ?

    ক)
    আলাউদ্দিন আল আজাদ
    খ)
    আবু রুশদ
    গ)
    আবুল ফজল
    ঘ)
    আবুল মনসুর আহমদ

    Explanation

    আবুল মনসুর আহমদের জন্ম ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে। আবুল মনসুর আহমদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দৈনিক 'ইত্তেহাদ' পত্রিকার সম্পাদক ছিলেন। - তিনি অনেকগুলো সাময়িক পত্রিকায় কাজ করেন, যেমনঃ সোলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ। - ১৯৪৯ সালে আবুল মনসুর আহমদ আওয়ামী মুসলিম লীগ দল প্রতিষ্ঠায় গুরুত্তপুর্ণ ভূমিকা পালন করেন। যেখানে তিনি ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন। - তিনি যুক্তফ্রন্ট মন্ত্রীসভার স্বাস্থ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন। - ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ইশতেহার ছিল ২১ দফা। এই কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। ∎ তার উপন্যাসগুলো হলোঃ - সত্যমিথ্যা (১৯৫৩), - হুযুর কেবলা (১৯৩৫) - বাংলাদেশের কালচার (১৯৬৬) - আসমানী পর্দা (১৯৬৪) - জীবনক্ষুধা (১৯৫৫), - আবে হায়াত (১৯৬৮)।

    Find Tutors

    View all Tutors