দৌলত কাজী মধ্যযুগের বিশিষ্ট কবি। তিনি আরাকান রাজসভার আদিকবি এবং আরাকান রাজসভার— প্রথম বাঙালি কবি। - তিনি সতের শতকে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন। - তিনি হিন্দি কবি সাধনের মৈনাসৎ নামক কাব্যের অবলম্বনে ‘সতী ময়না ও লোর চন্দ্রাণী’ রচনা করেন। কাব্যটি অসমাপ্ত রেখেই তিনি মারা যান। তার মৃত্যুর বিশ বৎসর পরে ১৬৫৯ খ্রি. আলাওল কাব্যের শেষাংশ ‘আনন্দবর্মা- রতনকলিকা’ নামে রচনা করে তা সম্পূর্ণ করেন।