Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    বাংলাদেশের সংবিধান

    সংবিধান সংশোধন ও প্রণয়ন সরকারের কোন বিভাগের কাজ ?

    ক)
    আইন বিভাগ
    খ)
    বিচার বিভাগ
    গ)
    শাসন বিভাগ
    ঘ)
    সকল বিভাগ

    Explanation

    রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান হলো সরকার। সরকার রাষ্ট্রের চালিকা শক্তি। সরকারের তিনটি বিভাগ রয়েছে। যথাঃ - আইন বিভাগ, - শাসন বিভাগ ও - বিচার বিভাগ। আইন বিভাগঃ ক) আইন প্রণয়ন, পরিবর্ধন, সংশোধন করে। [সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত] খ) সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। [ #অনুচ্ছেদ ৫৫(৩) অনুসারে মন্ত্রিসভা যৌথ ভাবে সংসদের নিকট দায়ী থাকবে] গ) কিছু কিছু নির্বাচনমূলক কাজ। [ #অনুচ্ছেদ ৪৮(১) অনুসারে রাষ্ট্রপতি, #অনুচ্ছেদ ৭৪(১) অনুসারে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন ইত্যাদি ] ∎ নিচের তথ্যগুলো জেনে রাখুনঃ • আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্যঃ আইন- সংসদে বিল আকারে যে প্রস্তাব পাশ হয় তা-ই হল আইন। অধ্যাদেশ- দেশে যখন কোন জরুরি অবস্থা চলতে থাকে এবং আইন পাশ করার দরকার পরে কিন্তু সংসদের কোনো অধিবেশন থাকে না তখন প্রেসিডেন্টের মুখ নি:সৃত বাণীকেই অধ্যাদেশ বলে।কিন্তু পরবর্তী সংসদ অধিবেশন শুরু হবার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হয় নতুবা তা বাতিল হয়ে যায়। • পরিচালক ও মহাপরিচালকের মধ্যে পার্থক্যঃ পরিচালক - পরিচালক একজন উপসচিব সমমর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তা। মহাপরিচালক - মহাপরিচালক একজন অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিবেরর সমমর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তা। মহাপরিচালক সাধারণত অধিদপ্তরের প্রধানের দায়িত্ব থাকেন।যেমন- প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইত্যাদি।
    কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়?সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?এ পর্যন্ত সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছে?তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৫ তম সংশোধনীর মাধ্যমে রদ করা করা হয়।এখন প্রশ্ন হলো এটি কততম সংশোধনীর মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল?জরুরি অবস্থার বিধান আনা হয় কোন সংশোধনীতে?রাস্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি হয় কোন সংশোধনীতে?বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় কোন সংশোধনীতে?সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা পায় কোন সংশোধনীতে?

    Find Tutors

    View all Tutors