Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    বাংলাদেশের সংবিধান

    সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে?

    ক)
    ১৯৭২ সালের ১০ এপ্রিল
    খ)
    ১৯৭০ সালের ১০ জুলাই
    গ)
    ১৯৭৩ সালের ৫ মার্চ
    ঘ)
    ১৯৭২ সালের ৬ জুন

    Explanation

    - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১৯৭২ সালের ২৩ মার্চ তা‌রি‌খে বাংলা‌দেশ গণপ‌রিষদ আদেশ জারি ক‌রেন। এই আদেশ ১৯৭২ সালের ২৬ মার্চ তা‌রিখ থে‌কে কার্যকর হয়। - গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা, যা সামাজিক বিপ্লবের চরম লক্ষ্য অর্জন করতে পারবে। - বাংলা‌দেশ গণপরিষদ আদেশ অনুসা‌রে ১৯৭০ সা‌লের ডি‌সেম্বর এবং ১৯৭১ সা‌লের জানুয়া‌রি মা‌সে নির্বা‌চিত প্রা‌দে‌শিক ও জাতীয় প‌রিষ‌দের সদস‌্যগণ গণপ‌রিষ‌দের সদস্য হি‌সে‌বে বি‌বে‌চিত হন। মৃত্যু এবং আইনে অযোগ্য ঘো‌ষিত হওয়ার ফ‌লে ৪৬৯ জন সদস্যের স্থ‌লে ৪০৪ জন সদস্য নি‌য়ে গণপ‌রিষদ গ‌ঠিত হয়। - ১৯৭২ সালের ১০ এপ্রিল সকাল ১০টায় গণপ‌রিষ‌দের প্রথম অধি‌বেশন ব‌সে। প্রথম অধি‌বেশ‌নে স্পিকার এবং ডেপু‌টি স্পিকার মনোনীত না হওয়া পর্যন্ত প‌রিষ‌দের সদস্যদের ম‌ধ্যে প্রবীণতম সদস্য মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ সভাপ‌তিত্ব করেন।

    Find Tutors

    View all Tutors