Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    বাংলাদেশের সংবিধান

    সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতাবান করা হয়?

    ক)
    প্রথম
    খ)
    দ্বিতীয়
    গ)
    তৃতীয়
    ঘ)
    চতুর্থ

    Explanation

    - বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনা হয় সংবিধান প্রণয়নের আট মাসের মাথায় ১৯৭৩ সালের ১৫ জুলাই যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের বিচারের জন্য। - অভ্যন্তরীণ বা বহিরাক্রমণ গোলযোগে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হলে সে অবস্থায় জরুরি অবস্থা ঘোষণার বিধান করতে সংবিধানে দ্বিতীয় সংশোধনী আনা হয় ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর। - তৃতীয় সংশোধনী আনা হয় এর এক বছর পরে ১৯৭৪ সালের ২১ নভেম্বর বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়নের জন্য। - প্রথম এই তিনটি সংশোধনী কখনো আদালতে চ্যালেঞ্জড হয়নি বা অবৈধ ঘোষিত হয়নি। - বাংলাদেশের সংবিধানে প্রথম সবচেয়ে বড় ও বিতর্কিত সংশোধনী আনা হয় ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। - এদিন সংবিধানে চতুর্থ সংশোধনী এনে সংসদীয় গণতন্ত্র বাতিল করে রাষ্ট্রপতিশাসিত এবং একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়। - বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নামে একটি নতুন রাজনৈতিক দল বা একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে দেশের সব রাজনৈতিক দলের কার্যক্রম কার্যত বন্ধ করে দেওয়া হয়। - এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে একচ্ছত্র ক্ষমতাবান করা হয়।
    কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়?সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?এ পর্যন্ত সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছে?তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৫ তম সংশোধনীর মাধ্যমে রদ করা করা হয়।এখন প্রশ্ন হলো এটি কততম সংশোধনীর মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল?জরুরি অবস্থার বিধান আনা হয় কোন সংশোধনীতে?রাস্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি হয় কোন সংশোধনীতে?বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় কোন সংশোধনীতে?সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা পায় কোন সংশোধনীতে?

    Find Tutors

    View all Tutors