Subject
বাংলা সাহিত্য
Topic
পত্রিকা ও সাময়িকী
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
ক)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়খ)
রবীন্দ্রনাথ ঠাকুরগ)
ঈশ্বরচন্দ্র গুপ্তঘ)
কাজী নজরুল ইসলামExplanation
সংবাদ প্রভাকর বাংলা সাময়িক পত্রের ইতিহাসের এক নতুন যুগের উন্মেষ ঘটায়। এই পত্রিকাটি ১৮৩১ খ্রিস্টাব্দের ১৪ জুন তারিখে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং ১৮৩৯ সালে দৈনিক পত্রিকায় পরিণত হয়। এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। এর প্রকাশক এবং সম্পাদক কবিগুরু ঈশ্বরচন্দ্র গুপ্তের তৎকালীন অনেক কবি-সাহিত্যিকের প্রতিভার স্ফুরণ এই পত্রিকার অবলম্বনেই ঘটেছিল। ঈশ্বরচন্দ্র গুপ্ত অতীতের লুপ্তপ্রায় কবি ও কাব্য আলোচনার সূত্রপাত করেন সংবাদ প্রভাকরে। এক সময় প্রতিমাসে এর একটি মাসিক সংস্করণ প্রকাশ পেত। এ পত্রিকাটিকে কেন্দ্র করে সেকালে একটি লেখকচক্র গড়ে উঠে। স্বদেশ, সমাজ ও সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে। পত্রিকাটিতে সামাজিক ও সাময়িক আন্দোলনের খবরাখবর থাকলেও তার সঙ্গে সাহিত্যরসের কোন অভাব ছিল না।Related questions
কোন কবি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন?কাজী নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?কোন পত্রিকাটি মুক্তিফৌজের মুখপত্র ছিল?
