Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পত্রিকা ও সাময়িকী

    ‘সংকল্প’ সাময়িক পত্রিকাটির সম্পাদক ছিলেন -

    ক)
    কাজী আবদুল ওদুদ
    খ)
    মঈনুল হোসেন
    গ)
    তোফাজ্জল হোসেন
    ঘ)
    সিরাজ হোসেন

    Explanation

    - প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদ ছিলেন মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব। - আধুনিক বাংলা সাহিত্যধারায় তাঁর প্রধান পরিচয় চিন্তাশীল লেখক হিসেবে। - তিনি ছিলেন ১৯২৬ সালে প্রতিষ্ঠিত 'মুসলিম সাহিত্য সমাজ' এর অন্যতম প্রতিষ্ঠাতা। - সাহিত্য সমাজের ‘শিখা (১৯২৭) পত্রিকায় লেখার জন্য নওয়াব পরিবার কর্তৃক নিগৃহীত হন এবং ঢাকা ত্যাগ করে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন। - সাময়িক পত্রিকা 'সংকল্প' এর সম্পাদক ছিলেন তিনি। - সাহিত্য সমাজের নেতৃত্বে পরিচালিত বুদ্ধির মুক্তি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর রচিত উপন্যাস: - ‘নদীবক্ষে' (১৯১৮) - ‘আজাদ' (১৯৪৮)। প্রবন্ধ: - ‘শাশ্বতবঙ্গ' (১৯৫১), - ‘বাঙালার জাগরণ' (১৯৫৬), - ‘সমাজ ও সাহিত্য' (১৯৩৪), - 'হিন্দু- মুসলমানের বিরোধ; নাটক: - ‘পথ ও বিপথ’, - ‘মানব বন্ধু ।

    Find Tutors

    View all Tutors