Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
জনসংখ্যা ও জনগোষ্ঠী
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হয় কবে?
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হয় কবে?
ক)
২০০৮খ)
২০১১গ)
২০২২ঘ)
২০১৫Explanation
- বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা-২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। - এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। - তবে উক্ত আদমশুমারিতে সংগৃহীত তথ্যের মানদণ্ড হিসেবে ১৫ জুন ২০২২ তারিখটি ব্যবহৃত হবে। - ভারত উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় ব্রিটিশ আমলে, ১৮৭২ সালে। পরের আদমশুমারি হয় ১৮৮১ সালে। এরপর থেকে এই উপমহাদেশে প্রতি ১০ বছর পরপর আদমশুমারি হয়েছে। - ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত নিজেদের সীমান্ত এলাকায় আদমশুমারি করে। বিগত আদমশুমারিসমূহ: - প্রথম আদমশুমারি : ১৯৭৪ সালে (৭.৬৪ কোটি) - দ্বিতীয় আদমশুমারি : ১৯৮১ সালে (৮.৯৯ কোটি) - তৃতীয় আদমশুমারি : ১৯৯১ সালে (১১.১৫ কোটি) - চতুর্থ আদমশুমারি : ২০০১ সালে (১২.৯৩ কোটি) - পঞ্চম আদমশুমারি : ২০১১ সালে (১৫.২৫ কোটি)।Related questions
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ : চূড়ান্ত প্রতিবেদ অনুযায়ী সমন্বয়কৃত জনসংখ্যা কত?ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদ অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত?ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ চূড়ান্ত প্রতিবেদ অনুযায়ী জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি?২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পুরুষের অনুপাত-আদমশুমারি -২০১১ বাংলাদেশের কত তম আদমশুমারি ছিল?সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নগরায়নের হার কত?বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারি হয়?
