Subject

    বাংলা ভাষা

    Topic

    বর্ণ

    শ বর্ণের [স] উচ্চারণ ঘটেছে কোথায়?

    ক)
    শসা
    খ)
    শ্রমিক
    গ)
    শতদল
    ঘ)
    শত

    Explanation

    শ, ষ, স এর উচ্চারণ: - শ কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়। - স কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, আবার কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়। - ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [শ]। উদাহরণ: - শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]। - শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক্‌] , শৃগাল [সৃগাল্‌]। - ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]। - স বর্ণের [শ) উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্‌নো] । - স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্‌]। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

    Find Tutors

    View all Tutors