Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
প্রাচীন যুগ ও মধ্যযুগ
শ্ৰীকৃষ্ণকীর্তন আবিস্কার করেন কে?
শ্ৰীকৃষ্ণকীর্তন আবিস্কার করেন কে?
ক)
হরপ্রশাদ শাস্ত্রীখ)
রামমোহন রায়গ)
বসন্ত রঞ্জন রায়ঘ)
প্রমথ চৌধুরীExplanation
- শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য, রচয়িতা বড়ু চন্ডীদাস। - রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। - মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান। - ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। - পুথিটির মাঝখানের এবং শেষের কয়েকটি পত্র না থাকায় এর নাম জানা যায়নি। - তাই এর বিষয়বস্ত্ত কৃষ্ণলীলাবিষয়ক বলে নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন। - ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬) এই নামে বসন্তরঞ্জনের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে পুথিটি মুদ্রিত হলে গবেষক মহলে আলোড়নের সৃষ্টি হয় এবং বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয়। - পুথিটি থেকে বাংলা লিপির বিবর্তন সম্পর্কেও অনেক ধারণা পাওয়া যায়।Related questions
বৈষ্ণব পদাবলীর প্রধান উপজীব্য কী?বৈষ্ণব ধারার প্রথম সাহিত্য কোনটি?শ্রী কৃষ্ণকীর্তন' এর রচয়িতা কে?কত শতকে বৈষ্ণব পদাবলির বিকাশ ঘটে?বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্য জীবনী কোনটি?কোনটি চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ?'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে কতটি শ্লোক রয়েছে?বাংলা সাহিত্যের চৈতন্য যুগের সময়কাল?
