Subject

    বাংলা সাহিত্য

    Topic

    আধুনিক যুগের সূচনা

    শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য কী ছিল?

    ক)
    বাংলা সাহিত্যের উন্নয়ন করা
    খ)
    বাংলা ভাষায় বাইবেল অনুবাদ করা
    গ)
    শিক্ষিত সমাজ গঠন করা
    ঘ)
    কোনোটিই নয়

    Explanation

    - শ্রীরামপুর মিশন প্রেস (১৮০০-১৮৫৫)  উপযোগিতার মানদন্ডে নয়, পরিস্থিতির চাপেই শ্রীরামপুর প্রাচ্যে মুদ্রণ শিল্পে গৌরবময় অধ্যায়ের সূচনা করে। ১৭৭৮ সালে চুঁচুড়ায় বাংলা মুদ্রণের সূচনা হয়। এর ২২ বছর পরে শ্রীরামপুরে শুরু হয় মুদ্রণ। - ১৮০০ সালের ১০ই জানুয়ারি উইলিয়াম কেরি এবং ভ্রাতৃবৃন্দ এই মিশন প্রতিষ্ঠা করেন। - সেই বছরই মার্চ মাসে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন প্রেস নামে ছাপাখানাটি খোলেন। - শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য ‘বাংলা ভাষায় বাইবেল অনুবাদ করা’ হলেও - শ্রীরামপুর মিশন প্রেস থেকে পরবর্তীকালে রামায়ণ, মহাভারত, পাঠ্যপুস্তক ইত্যাদি বহু গ্রন্থ প্রকাশিত হয়েছিল।

    Find Tutors

    View all Tutors