Subject

    সমাজসেবা অধিদপ্তর

    Topic

    সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার - ০৭.০৬.২০১৩

    ”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন কে?

    ক)
    পন্ডিত হরপ্রসাদ শাস্ত্রী
    খ)
    বসন্ত রঞ্জন রায়
    গ)
    রামমোহন রায়
    ঘ)
    প্রমথ চৌধুরী

    Explanation

    - শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব কাব্য, রচয়িতা বড়ু চন্ডীদাস। - রচনাকাল সঠিকভাবে নির্ণীত না হলেও প্রাকচৈতন্য যুগের (খ্রিস্টীয় ১৪শ শতক) মনে করা হয়। - মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান। - ১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এর পুথি আবিষ্কার করেন। - পুথিটির মাঝখানের এবং শেষের কয়েকটি পত্র না থাকায় এর নাম জানা যায়নি। - তাই এর বিষয়বস্ত্ত কৃষ্ণলীলাবিষয়ক বলে নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন। - ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬) এই নামে বসন্তরঞ্জনের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে পুথিটি মুদ্রিত হলে গবেষক মহলে আলোড়নের সৃষ্টি হয় এবং বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয়। - পুথিটি থেকে বাংলা লিপির বিবর্তন সম্পর্কেও অনেক ধারণা পাওয়া যায়।

    Find Tutors

    View all Tutors