Subject

    বাংলা ভাষা

    Topic

    প্রকৃতি ও প্রত্যয়

    'শ্রান্তি'- এর প্রকৃতি ও প্রত্যয়-

    ক)
    √শ্রম+তি
    খ)
    √শান্ত+তি
    গ)
    √শ্রেয়+তি
    ঘ)
    √শ্রান্ত+তৃ

    Explanation

    শ্রান্তি=√শ্রম+তি। এখানে 'তি' একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ। অর্থাৎ যে নাম পদ (বিশেষ্য বা বিশেষণ পদ) ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ হয়ে গঠিত, তাকে কৃদন্ত পদ বলে।। ধাতুর সাথে যে সব সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের সংস্কৃত কৃৎ প্রত্যয় বলে। উদাহরণ- √কৃষ্‌+তি= কৃষ্টি, √স্মৃ+তি= স্মৃতি, √বুধ্‌+তি= বুদ্ধি, √কৃত্‌+তি= কীর্তি ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors