Subject

    রেলওয়ে

    Topic

    বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান - ০৯.০৯.২০২২

    শেষ মুঘল সম্রাট কে?

    ক)
    হুমায়ন
    খ)
    আকবর
    গ)
    আওরঙ্গজেব
    ঘ)
    বাহাদুর শাহ

    Explanation

    - ২১ এপ্রিল, ১৫২৬ সালে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শেষ শাসক দিল্লির সুলতান ইব্রাহীম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। - বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট। আর বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহর আসল নাম আবুল মোজাফ্ফর সিরাজ-আল-দ্বীন মুহাম্মদ বাহাদুর শাহ গাজী। - তিনি ২৪ অক্টোবর, ১৭৭৫ সালে দিল্লির লালকেল্লায় জন্মগ্রহণ করেন। - বাহাদুর শাহ ছিলেন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর শাহের জ্যেষ্ঠ পুত্র। পিতার ইন্তেকালের পর ২৮ সেপ্টেম্বর, ১৮৩৭ সালে তিনি দিল্লির সিংহাসনে আরোহন করেন। - বাহাদুর শাহ ছিলেন ১৭তম এবং শেষ মুঘল সম্রাট। ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনের জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে আটক করে ১৮৫৮ সালে মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। - ৭ নভেম্বর, ১৮৬২ সালে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    Find Tutors

    View all Tutors