বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের কাশবনের কন্যা গ্রামীণ জীবনের পটভূমিকায় রচিত। এটি ১৯৫৪ সালে প্রকাশিত হয়। মূলত দু'জোড়া নায়ক-নায়িকার দুটি প্রায় সমান্তরাল উপকাহিনী এ উপন্যাসে বিবৃত হয়েছে। দুই নায়ক পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হলেও সময়ক্রমে একে অন্যের অনুবতী—সখিনা আর মেহেরজান। তিনি 'মাহে নও' পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসঃ - কাঞ্চনগ্রাম - আলমনগরের উপকথা - সমুদ্রবাসর - জায়জঙ্গল - দুই মহল - নবান্ন - কাঞ্চনমালা ইত্যাদি। তাঁর রচিত গল্পগ্রন্থঃ - দুই হৃদয়ের তীর - অনেক দিনের আশা - পথ জানা নেই ইত্যাদি।