Subject
বাংলা সাহিত্য
Topic
পত্রিকা ও সাময়িকী
শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক)
রাজা রামমোহন রায়খ)
রশীদ করীমগ)
শওকত আলীঘ)
মোহাম্মদ মোজাম্মেল হকExplanation
মোহাম্মদ মোজাম্মেল হকঃ - মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩) কবি, সাংবাদিক। - তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্ম গ্রহণ করেন। - মোজাম্মেল হক কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় পত্রিকায় প্রথম সাংবাদিকতার কাজ শুরু করেন; পরে শান্তিপুর রামনগর ভার্নাকুলার স্কুলে দ্বিতীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। - মোজাম্মেল হক লহরী (১৮৯৯), মোসলেম ভারত (১৯২০) ও শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা র সম্পাদক ও প্রকাশক ছিলেন। - তিনি ত্রিশ বছর নদীয়া জেলা বোর্ডের শিক্ষা কমিটির সদস্য, বিশ বছর অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও কিছুকাল বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (১৯১১) সহ সভাপতির দায়িত্ব পালন করেন। - মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে তিনি লেখনী ধারণ ও সংগঠনের মাধ্যমে বিশিষ্ট ভূমিকা পালন করেন। • তাঁর উল্লেখযোগ্য রচনাবলি: - কাব্য কুসুমাঞ্জলি (১৮৮১), - অপূর্বদর্শন (১৮৮৫), - প্রেমহার (১৮৯৮), - হজরত মহাম্মদ (১৯০৩), - জাতীয় ফোয়ারা (১৯১২), - ইসলাম সঙ্গীত (১৯২৩); • গদ্য রচনা- - মহর্ষি-মনসুর (১৮৯৬), - ফেরদৌসী-চরিত (১৮৯৮), - শাহনামা (১৯০৯), - তাপসকাহিনী (১৯১৪, ২য় সং), - খাজা ময়ীনউদ্দীন চিশতী (১৯১৮), - হাতেমতাই (১৯১৯), - টিপু সুলতান (১৯৩১); • উপন্যাস- - জোহরা (১৯১৭), - দরাফ খান গাজী (১৯১৯) ইত্যাদি। - তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন। - ১৯৩৩ সালের ৩০ নভেম্বর শান্তিপুরে তাঁর মৃত্যু হয়।Related questions
কোন কবি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন?কাজী নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?কোন পত্রিকাটি মুক্তিফৌজের মুখপত্র ছিল?
