Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৭ তম

    শাক্ত পদাবলির জন্য বিখ্যাত –

    ক)
    রামনিধি গুপ্ত
    খ)
    দাশরথি রায়
    গ)
    এন্টনি ফিরিঙ্গি
    ঘ)
    রামপ্রসাদ সেন

    Explanation

    - শাক্তসাধক বা সিদ্ধ পুরুষদের লেখা সাধন সংগীতকেই শাক্ত পদাবলি বলা হয়। - রামপ্রসাদ সেন বাংলা সাহিত্যে শাক্তপদের প্রবর্তক । - তার নামে প্রচারিত পদের সংখ্যা তিন শতাধিক। তার পদগুলো– শাক্ত পদাবলি, শ্যামা সঙ্গীত ও রামপ্রসাদী নামে পরিচিত। - তার গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘কবিরঞ্জন’ উপাধিতে ভূষিত করেন। -তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ : বিদ্যাসুন্দর, কালীকীর্তন। অন্যদিকে রামনিধি গুপ্ত বাংলা সাহিত্যে টপ্পা গানের প্রবর্তক। -পর্তুগিজ এন্টনি ফিরিঙ্গি ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম কবিয়াল এবং দাশরথি রায় ছিলেন পাঁচালী গানের শক্তিশালী কবি।

    Find Tutors

    View all Tutors