Subject
বাংলা সাহিত্য
Topic
গ্রন্থ চরিত্র
শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
ক)
চতুরঙ্গখ)
চার অধ্যায়গ)
নৌকাডুবিঘ)
ঘরে বাইরেExplanation
সাধু ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস ‘চতুরঙ্গ' (১৯১৬)। -এটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও শ্রীবিলাস- এ উপন্যাসের চারটি অঙ্গ। -শ্রীবিলাস নামে এক যুবকের অনিশ্চিত যাত্রা, তার সাথে বন্ধু শচীশের সাথে সাক্ষাৎ, বিধবা দামিনী এবং আদর্শবাদী ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসের পটভূমিকা রচিত। -উপন্যাসটির বর্ণনাকারী শ্রীবিলাস নামে এক যুবক। -২০০৮ সালে সুমন মুখোপাধ্যায় এ উপন্যাস অবলম্বনে 'চতুরঙ্গ' চলচ্চিত্র নির্মাণ করেন। -‘নৌকাডুবি' উপন্যাসের চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, যোগেন্দ্র, নলিনাক্ষ। ' -চার অধ্যায়' উপন্যাসের চরিত্র: ইন্দ্ৰনাথ, এলা, অতীন্দ্র। -‘ঘরে বাইরে' উপন্যাসের চরিত্র: বিমলা, নিখিলেশ, সন্দীপ, অমূল্য।Related questions
রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে ?ওরে নবীন , ওরে আমার কাঁচাওরে সবুজ ,ওরে অবুঝ ,আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা- কার উক্তি ?শ্রীকান্ত চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি?'অপু' কোন উপন্যাসের চরিত্র ?'ফুল্লরা' চরিত্রটি কোন গ্রন্থের ?'প্রাচ্য ও প্রতীচ্য' ও 'মোটর যোগে রাঁচি সফর ' গ্রন্থ দুটির রচয়িতা কে -'বিমলা' কোন উপন্যাসের চরিত্র?'ফেরদৌসী মজুমদার' কোন নাটকে একক অভিনয় করেন কে?
