Explanation
কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম 'শেখ আজিজুর রহমান'। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসঃ - জননী (প্রথম প্রকাশিত), - সমাগম, - রাজা উপাখ্যান, - পতঙ্গ পিঞ্জর, - চৌরসন্ধি, - রাজসাক্ষী, - পুরাতন খঞ্জর, - বনি আদম ইত্যাদি। তাঁর রচিত গল্পগ্রন্থঃ - ঈশ্বরের প্রতিদ্বন্দী, - জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ - দুই সৈনিক - জলাঙ্গী - জাহান্নাম হইতে বিদায় তাঁর রচিত নাটকঃ - পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, - কাঁকর মণি, - তস্কর লস্কর, - বাগদাদের কবি ইত্যাদি।