∎দস্তা: দস্তা বা জিংক নীলাভ-সাদা ধাতু। লোহা, অ্যালুমিনিয়াম ও তামার পরে দস্তাই সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু। ইস্পাতের মরিচা রোধে দস্তার প্রলেপ দেয়া হয়। পিতল, নিকেল সিলভার, ইত্যাদি সংকর ধাতুতে দস্তা ব্যবহৃত হয়। অ্যাল্কালাইন ব্যাটারিতে অ্যানোড হিসেবে দস্তা ব্যবহৃত হয়। জিংক অক্সাইড সাদা রং হিসেবে এবং রবার শিল্পে সক্রিয়ক হিসেবে ব্যবহার করা হয়। জিঙ্ক ক্লোরাইড দুর্গন্ধনাশক ও কাঠ সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। ক্যলামাইন লোশনে জিংক হাইড্রক্সিকার্বনেট ব্যবহৃত হয়। ভিটামিন ট্যাবলেটেও জারণরোধী বৈশিষ্ট্যের জন্য দস্তা ব্যবহৃত হয়।