Subject

    পেট্রোবাংলা

    Topic

    বাংলাদেশ খনিজ তেল ও গ্যাস কর্পোরেশন(সহকারী ম্যানেজার) - ০২-০৫-২০১১

    (লিখিত প্রশ্ন)g) ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এডিস মশা ধ্বংস করার আবেদন জানিয়ে কর্তৃপক্ষের কাছে পত্র লিখুন ।

    ক)
    অপশন প্রযোজ্য নয়
    খ)
    অপশন প্রযোজ্য নয়
    গ)
    অপশন প্রযোজ্য নয়
    ঘ)
    অপশন প্রযোজ্য নয়

    Explanation

    Solution: তারিখঃ ১৩.০৭.২০২৪ মেয়র ঢাকা সিটিকর্পোরেশন বিষয়ঃ মশার উপদ্রবের প্রতিকার চাই । জনাব, রাজধানী শহর ঢাকার ধানমন্ডি একটি জনবহুল ও অভিজাত এলাকা। অথচ, এখানকার রাস্তার অপরিচ্ছন্নতা ও ড্রেনের আবর্জনা থেকে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। তাই এ এলাকায় মশার উপদ্রব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।মশার উপদ্রবে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিন-রাত সবসময়ই মশার উপদ্রব। সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মশকরাজি গুঞ্জনমুখর হয়ে ওঠে। মশার উপদ্রবে দিনেও স্বস্তিতে কাজ করা যায় না। ছাত্রছাত্রীর পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে শত শত লোক। ঢাকায় মশকনিধন অভিযান শুরু হলেও এ এলাকা তার ছোঁয়া পায়নি। এ ব্যাপারে আগের মেয়র বারবার আবেদন করা হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, অবিলম্বে ‘মশক নিধন' অভিযান পরিচালনা করে অত্র এলাকাবাসীদের দুর্দশা লাঘবের ব্যবস্থা করতে মর্জি হয়। নিবেদক এলাকাবাসীর পক্ষে শিমুল ধানমন্ডি, ঢাকা ।
    পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন কোন বিজ্ঞানী?(লিখিত প্রশ্ন)f) প্রবন্ধ রচনা করুন: “বিশ্ব জলবায়ু পরিবর্তন ও প্রতিরোধ ।অর্থনৈতিক সমীক্ষা-২৪ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ কত?ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর তথ্য মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে শান্তির দেশ কোনটি?বাংলাপিডিয়া কারা প্রকাশ করেন?(লিখিত প্রশ্ন) Write in to English:a) কে না বিদ্বানকে শ্রদ্ধা করে?b) পরিশ্রম কর নতুবা তুমি পিছনে পড়বে।c) দশটা বাজ়ামাত্র পরীক্ষা শুরু হলোd) সমুদ্রের অনেক জল একসঙ্গে দেখা যায় বলে দেখতে নীল বলে মনে হয়।e) দেশ প্রেমিকেরা দেশের জন্য জীবন না দিয়ে পারে না।(লিখিত প্রশ্ন) Write an essay on prevention of global Terrorism-Role of Bangladesh.পৃথিবীতে দিন রাত্রি সমান হয়?

    Find Tutors

    View all Tutors