Subject
সাধারণ বিজ্ঞান
Topic
বস্তু বিজ্ঞান
লাল ও সবুজ রঙ একত্রে মিশিয়ে কোন রঙ পাওয়া যায় ?
লাল ও সবুজ রঙ একত্রে মিশিয়ে কোন রঙ পাওয়া যায় ?
ক)
সাদাখ)
হলুদগ)
নীলঘ)
ম্যাজেন্টাExplanation
মৌলিক বর্ণ ৩টি(লাল,সবুজ ও নীল) এটি প্রায় আমরা সকলেই জানি। কিন্তু প্রায় একটা বিষয় লক্ষ করেছি যে, যখন শিক্ষার্থীরা কোন কোন মৌলিক বর্ণ মিলে কি কি পরিপূরক বর্ণ তৈরি করে সেটাতেই গোলমাল পাকিয়ে ফেলে এবং পরিক্ষার খাতা দেখার সময় বিষয়টা বরাবরেই লক্ষ্য করেছি। আচ্ছা, বিষয়টা একটু বুঝিয়ে বলি। আলোর ক্ষেত্রে আর সাধারণ ক্ষেত্রে মৌলিক রং এর বেশ পার্থক্য রয়েছে। আলোর ক্ষেত্রে মৌলিক রং হল- লাল, নীল আর সবুজ; লাল+সবুজ=হলুদ; লাল+নীল= ম্যাজেণ্টা; সবুজ+নীল= নীলচে সবুজ। এক শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে, " একটা কাগজে হলুদ আর নীল রং মিশালেই সবুজ রং পাওয়া যায়, তাহলে সেইটা মৌলিক বর্ণ কিভাবে হয়?" আসলে, সেইটা আলোর মৌলিক রং না, সাধারণ বাস্তব পরিপূরক রং। সহজ কথায় বললে, আপনি একটুকরো কাগজে রং মিশিয়ে ছবি আঁকতেগেলে সেইখানে আর আলোর মৌলিক বর্ণের হিসাব মিলবে না। ক্ষেত্র বিশেষে সবকিছুর আলাদা আলাদা প্রয়োগ আছে। আপনার ছবি আঁকার মৌলিক রং হল- লাল, নীল আর হলুদ। একটির সাথে আরেকটি মিশালে পাবেন- লাল+নীল=বেগুনী, লাল+হলুদ=কমলা, হলুদ+নীল=লাল, লাল+নীল+হলুদ=কালো। আর পরিক্ষার খাতায় যখন আলোর প্রশ্ন আসবে তখন- মৌলিক রং- লাল, নীল,সবুজ। আর মিশালে যা পাবেন- লাল+ নীল=ম্যাজেণ্টা, নীল+সবুজ=নীলচে সবুজ, লাল+সবুজ=হলুদ, লাল+নীল+সবুজ=সাদা। আর এই জন্যই সূর্য্যের আলো সাদা।Related questions
গ্রাফাইট কোন ধরনের শিলা?নিচের কোনটি মৌলিক নয় আবার যৌগও নয়?চোখের কোন ত্রুটির কারণে একই দূরত্বে অবস্থিত আনুভূমিক ও উলম্ব রেখাকে সমান স্পষ্ট করে দেখা যাবে না ?চোখের সাথে মিল আছে কোন আলোকযন্ত্রটির ?চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে ?মানুষের চোখের লেন্সের আকৃতি-কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?অন্ধকার ঘরে লাল আলোতে কোনটি কালো দেখাবে ?
