Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    'লালুসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন কে?

    ক)
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    খ)
    মিসেস মেরি ওয়ালীউল্লাহর
    গ)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    ঘ)
    সৈয়দ মুজতবা আলী

    Explanation

    লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। ওয়ালীউল্লাহ এই উপন্যাসের জন্যে ১৯৬১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। উপন্যাসটি উর্দু, ফরাসি, ইংরেজি ও ভাষায় অনুবাদ করা হয়েছে। • সৈয়দ ওয়ালীউল্লাহ ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন। মিসেস মেরি ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন। পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়। • তাঁর রচিত নাটক: - তরঙ্গভঙ্গ, - বহিপীর, - সুড়ঙ্গ, • তাঁর রচিত গল্পগ্রন্থ: - নয়নচারা, - দুই তীর ও অন্যান্য গল্প। • তাঁর রচিত উপন্যাস: - লালসালু, - চাঁদের অমাবস্যা, - কাঁদো নদী কাঁদো,

    Find Tutors

    View all Tutors