Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
প্রাচীন যুগ ও মধ্যযুগ
'লাইলী-মজনু' প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন কে ?
'লাইলী-মজনু' প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন কে ?
ক)
মুহম্মদ শহীদুল্লাহখ)
মুহাম্মদ এনামুল হকগ)
আনোয়ার পাশাঘ)
আহমদ শরীফExplanation
- শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক আহমদ শরীফের জন্ম ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে। - আহমদ শরীফ মধ্যযুগীয় সাহিত্যবিষয়ক ৪৫টি গ্রন্থ সম্পাদনা করেছেন । তাঁর সম্পাদিত 'লাইলী মজনু' বাংলা একাডেমির প্রথম প্রকাশনা গ্রন্থ । প্রকাশিত হয় ১৯৫৭ সালে । - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরও প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁর সম্পাদিত পুথি পরিচিতি (১৯৫৮)। এতে সাহিত্যবিশারদ প্রদত্ত ছয়শ পুথির সংক্ষিপ্ত পরিচিতি আছে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটিসম্পাদিত গ্রন্থ হলো: - আলাওলের তোহফা (১৯৫৮) - সিকান্দরনামা (১৯৭৭), - মুজাম্মিলের নীতিশাস্ত্রবার্তা (১৯৬৫), - মধ্যযুগের রাগতালনামা (১৯৬৭), - বাঙলার সূফীসাহিত্য (১৯৬৯), - আফজল আলীর নসিহতনামা (১৯৬৯), - মুহম্মদ খানের সত্য-কলি-বিবাদ-সংবাদ (১৯৫৯), - মুসলিম কবির পদসাহিত্য (১৯৬১), - জয়েনউদ্দীনের রসুলবিজয় (১৯৬৪), - বাউলতত্ত্ব (১৯৭৩), - সৈয়দ সুলতানের নবীবংশ, - রসুলচরিত (১৯৭৮) ইত্যাদি।Related questions
পদ্মাবতী কাব্য কোন কাহিনী অবলম্বন লেখা?রোমান্টিক প্রনয়োপাখ্যান ধারার কবিবাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?''হপ্ত পয়কর'' কে রচনা করেন?হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?'আমীর হামজা' কাব্য রচনা করেন কে ?মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি ?
