Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মধ্যযুগ

    'লাইলী-মজনু' প্রণয়োপাখ্যান সম্পাদনা করেন কে ?

    ক)
    মুহম্মদ শহীদুল্লাহ
    খ)
    মুহাম্মদ এনামুল হক
    গ)
    আনোয়ার পাশা
    ঘ)
    আহমদ শরীফ

    Explanation

    - শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক আহমদ শরীফের জন্ম ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে। - আহমদ শরীফ মধ্যযুগীয় সাহিত্যবিষয়ক ৪৫টি গ্রন্থ সম্পাদনা করেছেন । তাঁর সম্পাদিত 'লাইলী মজনু' বাংলা একাডেমির প্রথম প্রকাশনা গ্রন্থ । প্রকাশিত হয় ১৯৫৭ সালে । - ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরও প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁর সম্পাদিত পুথি পরিচিতি (১৯৫৮)। এতে সাহিত্যবিশারদ প্রদত্ত ছয়শ পুথির সংক্ষিপ্ত পরিচিতি আছে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটিসম্পাদিত গ্রন্থ হলো: - আলাওলের তোহফা (১৯৫৮) - সিকান্দরনামা (১৯৭৭), - মুজাম্মিলের নীতিশাস্ত্রবার্তা (১৯৬৫), - মধ্যযুগের রাগতালনামা (১৯৬৭), - বাঙলার সূফীসাহিত্য (১৯৬৯), - আফজল আলীর নসিহতনামা (১৯৬৯), - মুহম্মদ খানের সত্য-কলি-বিবাদ-সংবাদ (১৯৫৯), - মুসলিম কবির পদসাহিত্য (১৯৬১), - জয়েনউদ্দীনের  রসুলবিজয় (১৯৬৪), - বাউলতত্ত্ব (১৯৭৩), - সৈয়দ সুলতানের  নবীবংশ, - রসুলচরিত (১৯৭৮) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors