Subject
বাংলা ভাষা
Topic
কারক ও বিভক্তি
'রেখো মাদাসেরেমনে।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
'রেখো মাদাসেরেমনে।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক)
করণে ২য়াখ)
কর্মে ২য়াগ)
অপাদানে ৩য়াঘ)
অধিকরণে ২য়াExplanation
-বাক্যের ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কর্ম পাওয়া যায়। -ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় রেখো মা কাকে মনে, তাহলে এর উত্তরে ‘দাসেরে’ পাওয়া যাবে বলে এটি কর্মকারক। -‘রে’ বিভক্তি থাকায় এখানে হবে কর্মে ২য়া। কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার: • প্রথমা : রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। আরিফ বই পড়ে। এমন ছেলে আর দেখিনি। বাঁশি বাজে। কারক পড়ায় তারক ঠাকুর। • দ্বিতীয়া: আমারে (আমা+রে) তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। রেখো মা দাসেরে মনে। রহিম ধোপাকে কাপড় ধুতে দিল। • ষষ্ঠী : আমাদের একটি গল্প বলুন • সপ্তমী: জিজ্ঞাসিবে জনে জনে। আমার গানের মালা আমি করব কারে দান। গুরুজনে ভক্তি কর। পড়াশোনায় মন দাও। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।Related questions
‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?ক্রিয়ার বিষয়কে কী বলে?‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?‘আমারভাতখাওয়া হইলো না’। কোন কারকে কোন বিভক্তি?“এমন ছেলে আর দেখিনি” বাক্যে “ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?
