Subject
খাদ্য অধিদপ্তর
Topic
খাদ্য অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা - ২১.০৫.২০০৪
‘রূপসী বাংলা’র কবি কে?
‘রূপসী বাংলা’র কবি কে?
ক)
বুদ্ধদেব বসুখ)
সুধীন্দ্রনাথ চক্রবর্তীগ)
বিষ্ণু দেঘ)
জীবনানন্দ দাশExplanation
- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক। - ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়। - মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে- - ধূসর পান্ডুলিপি (১৯৩৬), - বনলতা সেন (১৯৪২), - মহাপৃথিবী (১৯৪৪), - সাতটি তারার তিমির (১৯৪৮), - রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), - বেলা অবেলা কালবেলা (১৯৬১)। - এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। - তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। - এছাড়াও তিনি ' রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত। - ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।Related questions
সমাস ভাষাকে -বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন।বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ -কার বক্তব্য?বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি?বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
