Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলা নাটক

    "রুপান্তর" নাটকের রচয়িতা কে?

    ক)
    নূরুল মোমেন
    খ)
    আলী মনসুর
    গ)
    শওকত ওসমান
    ঘ)
    মুনীর চৌধুরী

    Explanation

    নুরুল মোমেন মূলত নাট্যকার ছিলেন। তবে রম্যসাহিত্য রচয়িতা হিসেবেও তিনি প্রসিদ্ধ ছিলেন। ১৯৩৯ সালে ঢাকায় "অল ইন্ডিয়া রেডিও" প্রতিষ্ঠা হলে, ১৯৪১ রেডিওর জন্য রচনা ও নির্দেশনা দেন কমেডি নাটক "রুপান্তর"। এই নাটকের প্রগতিশীল প্লট এবং প্রধান চরিত্র নারী হওয়ার কারণে প্রথাগত মুস্লিম বাংলা নাটকের মধ্যে নতুন ধারার উন্মেষ ঘটে যার ফলশ্রুতিতে কবি ও সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার তার প্রশংসা করেন এবং পরবর্তিতে আনন্দবাজার পত্রিকা তাদের পূজা সংখ্যায় নাটকটি প্রকাশ করেছিল। তার রচিত নাটক: -নেমেসিস (১৯৪৮), -যদি এমন হতাে (১৯৬০), -যেমন ইচ্ছা তেমন (১৯৭০), -নয়া খান্দান (১৯৬২), -আলােছায়া (১৯৬২), -শতকরা আশি (১৯৬৭), -আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি। রম্যগ্রন্থ: -বহুরূপ (১৩৬৫), -হিংটিং ছট (প্রথম ও দ্বিতীয় খণ্ড ১৯৭০), -নরসুন্দর (১৯৬১) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors